সময়চিত্র পত্রিকার প্রতিনিধি কাওছার আহমদ সাজু’র বিদায়ী সংবর্ধনা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮

সময়চিত্র পত্রিকার প্রতিনিধি কাওছার আহমদ সাজু’র বিদায়ী সংবর্ধনা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

সময়চিত্র পত্রিকার বিয়ানীবাজার কলেজ প্রতিনিধি কাওছার আহমদ সাজু’র প্রবাস গমণ উপলক্ষে এক সংবর্ধনা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ মার্চ শুক্রবার (আজ) বেলা ৪ ঘটিকার সময় সাপ্তাহিক আমাদের সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও বিয়ানীবাজার রিপোটার্স ইউনিটির সহ সভাপতি এম. ফয়জুল হক শিমুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আগামী প্রজন্ম পত্রিকার সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল, বিশেষ অতিথি কবি সাদিক হোসেন এপলু।

স্টাফ রিপোর্টার মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংবর্ধিত কলেজ প্রতিনিধি কাওছার আহমদ সাজু, বড়লেখা সংবাদদাতা ছাদেক আহমদ প্রমুখ । উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার ইমরান হোসেন আলম, বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিন, তিলপারা ইউনিয়ন সংবাদদাতা শেখ মুজাম্মিল হোসেন শুভ, দাসের বাজার ইউনিয়ন সংবাদদাতা জাকারিয়া হোসেন।

অনুষ্ঠানে বিদায়ী বিয়ানীবাজার কলেজ প্রতিনিধি কাওছার আহমদ সাজু’র হাতে অতিথিরা ক্রেষ্ট তুলে দেন। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 578 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ