ঢাকা |
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬
লাইফ বীমা কোম্পানীগুলোর নতুন প্রিমিয়াম বেড়েছে ৪.২৮ শতাংশ খবর- ইন্যুরেন্স নিউজ বিডি
দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি ব্যাংক বীমা। বিগত বছরগুলোর তুলনায় ২০১৫ সালে বীমা কোম্পানীগুলোর ব্যাপক অগ্রগতি ও নতুন প্রিমিয়াম কালেকশন অনেক বেশী লক্ষ্য করা গেছে। প্রথমত নতুন কোম্পানীর অনুমোদন দ্বিতীয়ত আইডিআরএ’র তদারকি। ব্যবসা বৃদ্ধির কারন হিসেবে পর্যালোচনায় দেখা যায় পুরাতন কোম্পানীগুলো আগের তুলনায় ভাল ব্যবসা করেছে নতুন কোম্পানীর সাথে প্রতিযোগিতার কারনে। আর নতুন কোম্পানীগুলো ও ভাল ব্যবসা করেছে আইডিআরএ অর্থাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তদারকির কারনে এমনটিই মন্তব্য করেছেন অর্থনীতি বিশ্লেষকরা । অনেকেই আইডিআরএ ও নতুন কোম্পানীর অনুমোদনের ব্যাপারে অর্থনীতির ক্ষেত্রে সরকারের ইতিবাচক মনোভাব বলে মন্তব্য করেছেন। তবে অর্থনীতির মুল চালিকা শক্তি বীমা কোম্পানীগুলোর অবস্থান আরো ভাল করতে হলে ইতিপূর্বে প্রবাসীদের বীমার আওতায় নিয়ে আসার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এ বিষয়টি বীমা কোম্পানীগুলোর জন্য ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক বলে মন্তব্য করেছেন বীমা কোম্পানীতে কর্মরত অনেক কর্মকর্তা এবং সরকার দ্রুত শিক্ষক, সাংবাদিক, গাড়ীর চালক, ইত্যাদি বিভিন্ন পেশায় কর্মরতদের বীমার আওতায় নিয়ে আসার ব্যবস্থা (বাধ্যতামূলক) করলে দেশের অর্থনীতি আরো বেগবান হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী বলেছেন আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবার মাধ্যমে শীর্ষে অবস্থান করতে চাই। এছাড়া বিভ্রান্তি দুর করার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে বীমার গুরুত্ব ও ব্যাংক বীমা সরকারের নিয়ন্ত্রনাধীন কোন এমএলএম কোম্পানী নয় এ বিষয়টি সংশ্লিষ্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রনালয় কর্তৃক জন সচেতনতার জন্য প্রচার করার অনুরোধ জানিয়েছেন বীমা পেশায় কর্মরত সিনিয়র কর্মকর্তারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।