ঢাকা |
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
একটি নির্মীয়মাণ বাড়ির মাটির নিচ থেকে কয়েক কোটি টাকার স্বর্ণ ও রত্ন উদ্ধার করা হয়েছে। কয়েক হাজার বছর আগের ২১টি সমাধির নিচ থেকে এ সম্পত্তি উদ্ধার করা হয় মধ্য চীনের হেনান প্রদেশে । খবর জিনিউজের।
সমাধিগুলোর ভেতর থেকে বেশ কয়েক বাক্স স্বর্ণসহ বহু মূল্যবানসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ। সব মিলিয়ে উদ্ধার হওয়া ধনসম্পদগুলোর বর্তমান বাজারে মূল্য কয়েক কোটি টাকা৷
চীনের প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে জানানো হয়েছে, গবেষকরা এই সমাধিগুলো পরীক্ষা করে জানিয়েছেন, স্বর্ণসহ বহুমূল্য রত্নগুলো আনুমানিক ৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি হয়েছে৷ উদ্ধার হওয়া এই ধনসম্পদের মধ্যে বয়েছে স্বর্ণ, ব্রোঞ্জসহ আরও মূল্যবান ধাতুর সামগ্রী৷ এই সম্পদগুলোকে সম্পর্কে আরও বিস্তারিত জানতে মূল্যবান ধাতুগুলোকে গবেষণার জন্য পাঠানো হয়েছে৷
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।