ঢাকা |
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে জঙ্গিদের আত্মঘাতী হামলা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। সেই থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে পাবনা জেলা পুলিশ।
শনিবার রাতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) এ সতর্ক বার্তা দেয়া হয়।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, কয়েকটি জঙ্গি আস্তানায় অভিযান এবং জঙ্গিদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশসহ ছয়জন নিহতের পর এ সর্তক বার্তা দেয়া হয়।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেলী ফেরদৌস জানান, দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণঘাতী বিস্ফোরণের পর শনিবার রাতে এ সতর্ক বার্তা দেয়া হয়।
তিনি বলেন, জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ বার্তা দেয়া হয়েছে। সবাই যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন সেটা বলা হয়েছে।
একইসঙ্গে বিদেশী নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে কড়া নজরদারিসহ দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান এআইজি সোহেলী ফেরদৌস।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।