সফি আহমদ সলমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৬

সফি আহমদ সলমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে মানববন্ধন

এম. মছব্বির আলী : কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান জননেতা এ কে এম সফি আহমদ সলমান এর উপর কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে অবস্থানরত কুলাউড়াবাসীর উদ্যোগে ১৯ ফেব্রুয়ারী বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ইমরান খানের সভাপতিত্বে ও জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা বাজিদ আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা জসিম আহমদ, সিলেট ল’কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান লিমন, সিলেট যুব শ্রমিকলীগ সভাপতি প্রণয় ঘোষ, সাধারন সম্পাদক আদনান খান হেলাল, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু আহমদ, সাংগঠনিক সম্পাদক হাবিব হোসেন, সমাজকর্মী বিপ্রদাস বিশু বিক্রম, জুবেল আহমদ, রায়হান খান, মহসীন আহমদ, রিপন আহমদ, স্বপন লাল বৈদ্য,সাইকুল ইসলাম ও আল আমিন প্রমুখ।
সভায় বক্তারা জননেতা সফি আহমদ সলমানের উপর থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যতায় ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন।

এই সংবাদটি 777 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ