সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না ——আতাউর রহমান খান

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না ——আতাউর রহমান খান

স্টাফ রিপোর্টার :: বিয়ানীবাজার উপজলা চেয়ারম্যান আতাউর রহমান খান বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। সন্ত্রাসী ও জঙ্গিরা বিভিন্ন লেবাসে মানুষ হত্যা করছে, এরা ইসলাম ও মানবতার শত্রু। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মঙ্গরবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন – সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের বিষয়ে গুরাত্বারোপ করে বলেন-সাংবাদিকরাই পারেন অগ্রগামী ভূমিকা পালন করতে এক্ষত্রে তাদের কলমের মাধ্যমে গন সচেনতার উদাত্ত আহবান জানান।

তিনি আরো বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তিরা মাথাঝাড়া দিয়ে উঠেছে।বর্তমানে দেশবিরোধী অপশক্তিরা জঙ্গিবাদকে উসকে দিয়ে দেশের অগ্রগতিকে রুখতে চাইছে।’ জঙ্গিবাদে অর্থায়নকারী ও মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। পুলিশ ও নিরীহ মানুষ হত্যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। এ ব্যাপারে আমাদের সজাগ হতে হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদ্দুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অসীম চন্দ্র বণিক,বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাসার মো: বদরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা প্রাণী সম্পত কর্মকর্তা ডা. রন্জিত কুমার সাহা, বাংলা টিভি’র বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ জয়নুল, বিয়ানীবাজার জার্নালি এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল,সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক সাদেক আহমদ আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিক্লপনা কর্মকর্তা আবুল মনসুর আসচাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, উপজলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, সময়চিত্র অনলাইন পত্রিকার সম্পাদক এম.ফয়জুল হক শিমুল উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, রজত কান্তি দাস, বিপুল বালা, উপজেলা আনসার বিএপি অফিসার মাজহারুল ইসলাম, উপ সহকারি প্রেকৌশলী জনস্বান্থ্য অধি: সাহ মো: লুটন, আজির উদ্দিন,সাপ্তাহিক আগামী প্রজন্মের নির্বাহী সম্পাদক জহির উদ্দিন, এশিয়ান টিভি’র বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ, দৈনিক মানবকণ্ঠের বিয়ানীবাজার প্রতিনিধি এম.সিন উদ্দিন, দৈনিক সকালের খবরের বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজারকণ্ঠের নির্বাহী সম্পাদক শিপার আহমেদ প্রমুখ।

এই সংবাদটি 465 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ