সকল প্রস্তুতি সম্পন্ন , অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রয়োজনে গুলি করার নির্দেশ !

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

সকল প্রস্তুতি সম্পন্ন , অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রয়োজনে গুলি করার নির্দেশ !
  • প্রচারণা শেষ পর্যায়ে, সকল প্রস্তুতি সম্পন্ন , ব্যালট বাক্স ছিনতাইসহ অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রয়োজনে গুলি করার নির্দেশ !

স্টাফ রিপোর্টার ঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ঘনিয়ে এসেছে। প্রচার প্রচারণা এখন শেষ পর্যায়ে। প্রার্থী সমর্থকরা চরম ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও সবকিছু ঘুছিয়ে রীতিমত প্রস্তুত ।

আগামী ২৫ এপ্রিল নির্বাচন। আর মাত্র ২ দিন বাকী। ২৩ এপ্রিল  রাত ১২ টা থেকে থেকে প্রচারণা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। সম্পুর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে চায় বিয়ানীবাজার প্রশাসন। এজন্য সভা সমাবেশের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণকে আইন শৃংখলা মেনে চলার আহবান জানানো হয়েছে।

আইন শৃংখলা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষনা সহ নির্বাচন চলাকালীন সময়ে যদি কেহ ব্যালট বাক্স ছিনতাই সহ অরাজকতা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে তবে প্রয়োজনে গুলি করা হবে বলে হুশিয়ারি প্রদান করা হয়েছে।

এই সংবাদটি 426 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ