ঢাকা |
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮
বিয়ানীবাজার থানা পুলিশ ব্যবসায়ী সইবন হত্যার সাথে জড়িত ঘাতকদের আরেকজনকে নেত্রকোনা জেলা থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শামীম নামের কিলার গ্রুপের এ সদস্যকে নেত্রকোণার শিমুলিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শামীম পেশাদার খুনী বলে পুলিশ জানিয়েছে। হত্যা মিশনে অংশ নেয়া ঘাতক ৪ জনের ৩জনের বাড়ি সিলেটে। একমাত্র শামীমের বাড়ি ছিল সিলেটের বাইরে। বৃহস্পতিবার শামীমকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার নিয়ে আসা হয়।
বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সীর নেতৃত্বে ঘাতক শামীমকে গ্রেফতার অভিযানে অংশ নেন ওসি তদন্ত জাহিদুল হক, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সুরঞ্জিত দাস ও এসআই বিরাজ।
শামীমকে গ্রেফতারের বিষয়টি জানিয়ে বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, হত্যা মামলার তদন্তের সকল অগ্রগতি আগামীকাল রবিবার আপনাদের অবহিত করবো।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।