সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন কে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন কে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন কে পবিত্র উমরাহ শেষে দেশে ফিরতে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় । উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ফজলুর রহমান, মাহবুব হুসেন, মালেক আহমদ, মামুন রশিদ , এরশাদ আহমদ, সুলতান আহমদ,ইকবাল তালুকদার ।
বিদায়ী অনুস্টানে জকিগঞ্জের রাস্তাঘাটের বেহাল অবস্থা সহ নানান সমস্যা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষনার দাবী, সরকারী কলেজকে অনার্স সহ ডিগ্রী করন এবং গ্যাস সংযোগ নিয়ে আলোচনা হয়, আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি জকিগঞ্জের উন্নয়নে আন্তরিকতার সাথে নিরলস চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। এবং তিনি সকলের দোয়া এবং সহযোগীতা কামনা করেন।

এই সংবাদটি 401 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ