ঢাকা |
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
স্টাফ রিপোর্টারঃ বিয়ানীবাজার পৌরসভার সুপাতলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুভাষ দাস ও মনজ্জির আলীর মধ্যকার ১২ এপ্রিল ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে আবারো পাল্টা সংবাদ সম্মেলন করলেন সুভাষ দাস।
২৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্টে সুভাষ দাসের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে সৌরভ দাস মিশু।
লিখিত বক্তব্যে তিনি বলেন- জমি বিরোধের জের ধরে মনজ্জির আলী আমার বিরুদ্ধে নানা কুৎসা রটনা, মিথ্যা, বানোয়াট তথ্য উপস্থাপন করছেন এবং মূল ঘটনা আড়াল করতে একটি বিশেষ মহল প্ররোচিত হয়ে বিভিন্ন প্রপাগান্ডায় লিপ্ত রয়েছে। এমনকি তিনি আইন কানুনের তোয়াক্কা না করে আমার জায়গা দখলের অপচেষ্ঠায় লিপ্ত রয়েছেন।
সুভাষ দাস বলেন- ১২ এপ্রিল বৃহস্পতিবার মনজ্জির আলী প্রায় ৩০ জনের মত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাসভূমির একটি অংশ দখলের চেষ্ঠা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হয়ে আমার জায়গা দখল হওয়া থেকে রক্ষা করেন। বিষয়টি বর্তমানে শালিস পর্যায়ে আছে। তদুপরি তিনি আমার বিরুদ্ধে চোরাচালানী ব্যবসার সাথে জড়িত থাকার মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে- তিনি উক্ত চোরাচালানী ব্যাবসার সাথে জড়িত নহেন, মনজ্জির আলীর সাথে তার জমি সংক্রান্ত বিরোধ বলে জানান।
তিনি বলেন- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।