সংবাদ সম্মেলনে লন্ডন প্রবাসী মনজ্জির আলী: জমি দখলের মিথ্যা গুজব ছড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

সংবাদ সম্মেলনে লন্ডন প্রবাসী মনজ্জির আলী: জমি দখলের মিথ্যা গুজব ছড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে

স্টাফ রিপোর্টারঃ বিয়ানীবাজারে সংবাদ সম্মেলনে লন্ডন প্রবাসী মনজ্জির আলী বলেন- আমি একজন সামাজিক মানুষ। প্রবাসে থেকে দেশে এসে নিজের জায়গা নিয়ে টানাটানি করতে হচ্ছে। কতিপয় মহল সংখ্যালুঘুদের জমি দখলের মিথ্যা গুজব ছড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে । আমার খরিদা ভূমির উপর দালান নির্মাণে প্রতিবন্ধকতা সৃস্টি করেছে তারা। আমি আপনাদের মাধ্যমে সরকারের গোয়েন্দা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

২৪ এপ্রিল মঙ্গলবার সন্ধায় বিয়ানিবাজার রয়েল স্পাইসি রেস্টুরেন্ট এ এক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন-যার আমার পিছনে লেগেছে তারা প্রচুর অর্থের মালিক। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র উল্লেখ করে তিনি বলেন- এরা প্রতিনিয়ত অবৈধ চোরাচালানী কারবারের সাথে জড়িত রয়েছে।

খরিদা দলিল, রেকর্ড ও নামজারী সূত্রে আমি আমার জায়গার উপর দালান নির্মাণ করতে যাচ্ছি। তারা সংখ্যালুঘুদের জায়গা-জমি আমি দখল করতে যাচ্ছি এরুপ মিথ্যা গুজব ছড়িয়ে, ভূল তথ্য পরিবেশন করে সামজিক গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাই।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউ.কে’র সাবেক প্রেসিডেন্ট মনজ্জির আলী নিজেকে একজন মুক্তিযোদ্ধা দাবী করে মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশ স্বাধীনের স্বপক্ষে তার ইতিবাচক ভূমিকার তথ্য তুলে ধরেন এবং দেশের প্রতি ও দেশের সকল শ্রেণীর মানুষের প্রতি তার ভালবাসার কথা উল্লেখ করে বলেন- আমি কেন  জায়গা দখল করতে যাব আমাকে আল্লাহ যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমার আর কিছুর প্রয়োজন নেই। যারা আমার বিরুদ্ধে এই অপপ্রচার করছে তা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন- আমি আমার ঝুকিপূর্ণ সীমানা প্রাচীর সংস্কার করে একটি দালান নির্মাণ করেতে যাচ্ছি। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান করারও আমার পরিকল্পনা রয়েছে। আমার সীমানা প্রাচীরের পরেও আরো ৪শতক ভূমি আমার নামে আছে। প্রতিপক্ষের (সুভাষ গং) লোকজন মনে করেছে যে আমি তাদের জায়গা দখল করতে যাচ্ছি সেই আশংকায় কোন কিছু বুঝে উঠার আগে আমার লোকজনের উপর অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে হামলা করেছে। আমি একজন প্রবাসী হিসাবে এর সুবিচার চাই।

বিষয়টি বর্তমানে শালিস পর্যায়ে আছে উল্লেখ করে তিনি সুবিচার ও শান্তি শৃংখলার পক্ষে শালিসগণের অবস্থান সুদৃঢ় থাকার জন্য তাদের সুদৃষ্টি কামনা করেন।

এই সংবাদটি 648 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ