ঢাকা |
প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬
শুক্রবার ঢাকায় ‘জরুরি ও মানবিক সংকটে সাংবাদিকতা’ প্রতিপাদ্য নিয়ে ‘এশিয়া মিডিয়া কনফারেন্স-২০১৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের সংকটের সময়গুলোতে গণমাধ্যম পেশাজীবীদের অবশ্যই নেতিবাচক সাংবাদিকতা থেকে নিবৃত্ত থাকতে হবে। তাদের কর্তব্য ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে।”
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ সম্পাদকরা অংশ নেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগোষ্ঠীগুলো যখন মানবিক জরুরি পরিস্থিতি মোকাবেলা করে তখন তথ্য পরিবেশনের মধ্য দিয়ে গণমাধ্যম ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখতে পারে।
“যথাসময়ে তথ্য প্রবাহ ও যোগাযোগ জীবন বাঁচাতে পারে এবং ভোগান্তিও কমায়। এর ফলে মানবিক সংগঠনগুলো দুর্গত মানুষদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে সক্ষম হয়।”
ত্রাণ সংস্থা ও গণমাধ্যমের পরস্পরের কাজ বোঝার উপর জোর দিয়ে শাহরিয়ার আলম বলেন, “এই সম্পর্ক (ত্রাণ সংস্থা ও গণমাধ্যমের মধ্যে) কখনও অবিশ্বাস, যোগাযোগের ঘাটতি ও ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে।
“পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম পেশাজীবী ও ত্রাণকর্মীদের পরস্পরের কাজ বুঝতে হবে এবং পারস্পরিক যোগাযোগের জন্য উপযুক্ত মাধ্যম প্রতিষ্ঠা করতে হবে।”
এই সম্মেলন এসমস্ত বাধা মোকাবেলায় পথ খুঁজে পেতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের সহায়তা করবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান ইখতিয়ার আসলানভ, আইসিআরসির আঞ্চলিক জনসংযোগ উপদেষ্টা গ্রাজিয়েলা পিকোলি ও ডিকাবের প্রেসিডেন্ট আঙ্গুর নাহার মন্টি উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা থাকছে, যার একটিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী সভাপতিত্ব করবেন।
‘নিউ মিডিয়া ও উদ্ভাবনের যুগে হুমকি ও সুবিধা’ শীর্ষক আলোচনার সঞ্চালনায় থাকছেন তিনি।
এছাড়া সাংবাদিক ব্রায়ান জন থমসন ‘দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতার প্রতিবন্ধকতাসমূহ’ শীর্ষক প্যানেল আলোচনার সভাপতি থাকবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।