ঢাকা |
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস সড়কে গৃহপরিচারিকাকে মারপিট করে শ¬ীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য আব্দুন নুর কদ্দুছ (৪০) কে আটক করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৃত সওদাগর আলীর পুত্র ও আনোয়ারপুর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকালে সদর থানার এসআই কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারপুরস্থ তার বাসা থেকে তাকে আটক করে। মামলার বিবরণে জানা যায়, সিনেমা হল এলাকার বাসিন্দা হেলাল মিয়ার স্ত্রী গৃহপরিচারিকা রেনু আক্তার (২৫) কে ৪ জানুয়ারি সন্ধ্যায় আনোয়ারপুর এলাকায় একা পেয়ে তার শ¬ীলতাহানির চেষ্ঠা করে। পরে ব্যর্থ হয়ে তাকে ও তার শিশু কন্য কে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রেনু বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।