ঢাকা |
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুুরের ঐতিহ্যবাহী রাধানাথ সেবাশ্রমের দরজা ভেঙ্গে ৪৫০ বছরের পুরাতন একটি রাধারাণীর মুর্তি, ৪টি গোপাল মুর্তি, ৩ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, ১০ভরি ওজনের রৌপলংকার ও কয়েক কেজি ওজনের তামা কাসার সামগ্রী চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনার পর পরই শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীমঙ্গল কালাপুর গোসাই বাড়ির রাধানাথ সেবাশ্রমের সেবায়েত অঞ্জন গোস্বামী জানান, শুক্রবার দিবাগত রাতে প্রচন্ড ঝড়বৃষ্টির মধ্যে একদল দুর্বৃত্ত প্রায় ৫শত বছরের পুরাতন তাদের রাধানাথ সেবাশ্রমের রাধাকৃষ্ণ মন্দিরের দরজা ভেঙ্গে ৫টি মুর্তি স্বর্ণালংকারসহ পূজার প্রাচীন সামগ্রী নিয়ে যায়।
এ সময় দুর্বৃত্তরা মন্দিরের ভিতরের অনান্য মালামাল তছনছ করে এবং মন্দিরে রক্ষিত বিভিন্ন ধর্মীয় বই ছিঁড়ে চারিদিকে ফেলে রাখে। তিনি জানান, বংশানুক্রমে এই মুর্তিগুলোকে তারা পূজা দিয়ে আসছেন। এই মুর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রতিবছর বিভিন্ন সময়ে হাজার হাজার শিষ্য ও সনাতন ধর্মালম্বীর আগমন ঘটে এই মন্দিরে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধির কুমার দেব, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম মতিলিব, সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল ও শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মোঃ মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।