ঢাকা |
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬
সংবাদদাতাঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী রোববার বিকালে শহরের মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধূরী, মৌলভীবাজার জেলা স্কাউটস্ সম্পাদক আব্দুল ওয়াহিদ। বাংলাদেশ স্কাউট শ্রীমঙ্গল উপজেলার আয়োজনে ৫ দিন ব্যাপী এ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্কাউট সম্পাদক বিমান বর্ধন, কমিশনার জহর তরফদার ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আবু তালেব বাদশা প্রমুখ। প্রসঙ্গত স্কাউট সমাবেশে উপজেলা ২৪ স্কুলের ১৯২ জন স্কাউট অংশ গ্রহন করছে এবং আগামী বুধবার সন্ধ্যা ৭ টায় মহাতাবু জলসা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসুচি শেষ হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।