ঢাকা |
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি ঃ শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী অভিযানে ৩ ট্রাক আয়োডিন বিহীন লবন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিএসটিআই অনুমোদন বিহীন পন্য বিক্রি ও মজুদ করার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের পুরানবাজারস্থ পাইকারি মার্কেটে এক অভিযান পরিচানা করেন। অভিযান চলাকালে মেসার্স গৃহলক্ষী ভান্ডার, জননী ভান্ডার, জনক এন্টারপ্রাইজ, রিপন ট্রেডাস ও জাহাঙ্গির স্টোরে মোল্লা, এসিআইসহ বিভিন্ন ব্রান্ডের নকল লবন পরীক্ষা করে। এসয় লবনে আয়োডিন না থাকায় আয়োডিন বিহীন লবন মজুদ ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে ৩ বছরের কারাদন্ড প্রদান করেন। পরে প্রতিষ্ঠনগুলো নগদ টাকা পরিশোধ করেন। এসময় ২৫ কেজি ওজনের ৭৮০ বস্তা ভেজাল লবন বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানা গেছে। শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ খোরশেদ আলম, বিসিক এর প্রজেক্ট ডিরেক্টর এএইএম হামিদুল হক চৌধুরী আদালত পরিচালনায় সহায়তা করেন।
Ref:sc009/k/Em/m/26/11/16
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।