ঢাকা |
প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার কমলগঞ্জ সড়কের বিডিআর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বিডিআর ক্যাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন এক যুবক। এসময় কমলগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।