ঢাকা |
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬
|
হাবিবুর রহমান খান. শ্রীমঙ্গল প্রতিনিধি::: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় রোববার ভোর ৪ টার দিকে ইয়াকুব শপিং সেন্টারের নীচ তলার স্যামসাং শো’রুমে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে। সাঁটারের উপরের অংশে ৪ টি স্পট দেখা যাচ্ছে ! সরেজমিনে দেখা যায়,সাঁটার বাঁকা করতে উপরে ৪ টি হুক জাতিয় কিছু এবং সাঁটারের নীচে থেকেও ওই জাতিয় কিছু হুক দিয়ে আঁটিয়ে নিচের দিকে ফাঁকা করে চোরদের কেহ ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে পালিয়েছে।যে কায়দায় সাঁটার দু’টিতে ফাঁক করা হয়েছে তাতে তেমন আওয়াজ না ও হতে পারে অনেকের ধারনা।তবে এ রকম কাজের জন্য মেশিন জাতীয় শক্তির প্রয়োজন বলে কেহ কেহ সন্দেহ পোষণ করেছেন। এ ঘটনায় স্যামসাং শো’রুমের মালিক একরামুল ইসলাম ইমন ব্যবসাস্থলে না থাকায় অপর একটি সুত্র থেকে জানা যায়,চুরির এ ঘটনায় প্রায় নগদ আড়াই লক্ষ টাকাসহ ৩ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের স্যামসাং মোবাইল চুরি হয়েছে। সকালে স্থানীয় থানার পুলিশের এস আই রাব্বি ও এস আই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সুত্র থেকে আরও জানা যায়,ইতিমধ্যে মার্কেটের পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে এবং অধিকতর তদন্তের জন্য শো’রুমের স্টাফদের ৭ টি মোবাইল ফোন জব্দ করে থানায় নিয়ে গেছেন এস আই রাব্বি। এদিকে শহরের ব্যস্ততম এলাকা চৌমুহনা চত্বরের চারিদিকে সিসিক্যামেরা ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটে যা আইন শৃঙ্খলা বাহিনীর খুজে বের করা জরুরী বলে প্রতিবেশী ব্যবসায়ীরা দাবী করেন। অপরদিকে দোকানের ভিতরে বাহিরে সিসিক্যামেরা থাকায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অভিযুক্তকে আটক করা সহজ হবে বলে অনেকেই মনে করছে।
|
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।