শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উলহাজ্ব মো. আব্দুস শহীদ এমপি। এছাড়াও রাতের প্রথম প্রহরের শহীদ মিনারে উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, শিক্ষক সমিতি,আওয়ামী লীগ, রাজনৈতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। শনিবার দিনের শুরুতে উপজেলা মাঠে স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়।

এই সংবাদটি 847 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ