ঢাকা |
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ্য ভাবে ব্যাটারী চালিত অটো রি´া ও টমটম চলাচল বন্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার সকাল থেকে শ্রীমঙ্গল শহরের সকল ব্যাটারী চালিত অটো রি´া ও টমটম চলাচল বন্ধে বিশেষ অভিযান অংশ হিসাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয়।
এদিকে শহরের অটো রি´া ও টমটম বন্ধ থাকায় সাধারণ জনগন, স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের মধ্যে ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়াও কেউ কেউ এই অবৈধ্য ব্যাটারী চালিত অটো রি´া ও টমটম চলাচল বন্ধে বিশেষ উদ্যোগকে স্বাগত জানিছেন।
মঙ্গলবার সকালে শহরের সরেজমিন অবস্থান করে দেখা যায়, শহরের কোথাও অবৈধ্য ভাবে ব্যাটারী চালিত অটো রি´া ও টমটম চলাচল সর্ম্পুন বন্ধে রয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একে এম নজরুলসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয় এবং শহর ঘুরে কাযক্রম তদারকি করেন।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, সরকারের নির্দেশ অনুযায়ী সারা দেশে এই অবৈধ্য ব্যাটারী চালিত অটো রি´া ও টমটম চলাচল সর্ম্পুন বন্ধে নির্দেশ রয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় ইতি মধ্যে বন্ধ হয়ে গেলেও স্থানীয় রি´া সমিতি অনুরোধের কারণে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়।
তিনি আরো জানান, যদি স্বেচ্ছায় কেউ রিক্সার মটর ও ব্যাটারী খুলে রিক্সা চালান তাতে প্রশাসনের কোন বিধি নিষেধ থাকবে না। মঙ্গলবার থেকে কেউ এ বিধি নিষেধ অমান্য করলে ব্যাটারী চালিত রিক্সার মোটর ও ব্যাটারী খুলে নেওয়া হবে এবং তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত দু’দিন শহরের সৌন্দর্য্য বর্ধনে শহরের ফুটপাত ও বিল বোর্ডসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় অর্ধশতাধিক দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলাকালে রাস্তার দুপাশে শত শত সাধারণ মানুষজন উপস্থিত হয়ে এ উচ্ছেদ অভিযানের সমর্থন জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।