শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ আবাসিক এলাকার ব্যবসায়ী মৃত মানিক লাল চক্রবর্তীর বাসায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার ৭ সেপ্টেম্বর ভোরে সবুজবাগ আবাসিক এলাকার মানিক চাঁদ মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী মৃত মানিক লাল চক্রবর্তীর বাসার দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। দেবাষীশ চৌধুরীকে বেঁধে রাখে এবং ২ বছরের ছোট শিশু নিধির গলায় দা ধরে। সাথে সাথে ঘরের লোকজন উঠে গেলে তারা ধারালো অস্ত্রের মুখে বাসার প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ অনান্য পুলিশ কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে গত ৫ দিনে শ্রীমঙ্গলে আরো ২টি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ধারাবাহিক ডাকাতির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন শ্রীমঙ্গলবাসী।

এই সংবাদটি 324 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ