শ্রীমঙ্গলে বিল থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৭

শ্রীমঙ্গলে বিল থেকে লাশ উদ্ধার

হাবিবুর রহমান খান

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৫নং কালাপুর ইউনিয়নের মনারগাউ ও বরুনামাদ্রাসা এলাকার মধ্যবর্তী হাওরের পুটিমারা বিল থেকে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ ।
শ্রীমঙ্গল থানা ওসি নজরুল ইসলাম জানান,অজ্ঞাত নামা মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গিয়াছে। লাশ থানায় আনার পরে মৃত ব্যক্তির বড় ভাই তাকে (লাশ) সনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম বাছিদ মিয়া (৪০), পিতা মৃত ছাদেক আলী, সাং শাওন ছড়া (পুর্ব ভাগলপুর) কালাপুর ইউপি,থানা-শ্রীমঙ্গল,জেলা মৌলভীবাজার ।
এ দিকে নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে গাছ কাটার কুড়াল নিয়ে বাহির হয়ে আর ফিরে আসেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর হতেই হাওরে লাশ ভাসছে বলে মানুষের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ে। তবে লাশটি প্রথম কে দেখেছিল তা জানা যায়নি। বিষয়টি একপর্যায় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল জানতে পেরে পুলিশের সহযোগীতায় নৌকাযোগে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে তিনি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার বিষয়ে কিছু জানা যায়নি।

এই সংবাদটি 743 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ