ঢাকা |
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজিবির ভাংচুর, গুলি ও লাঠির আঘাতে বেশ কয়েজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) সন্ধায় শহরের ভানুগাছ রোডস্থ মাক্রোস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে শ্রীমঙ্গল থানা। সংঘর্ষকালে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে উত্তেজিত জনতা। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি গুলি ও শহরের নির্বিচারে হামলা ও তান্ডব চালিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৫ টার দিকে উপজেলার পানসী রেস্টুরেন্টে খাবার খেতে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ এর একজন কর্মকর্তা। এ সময় কথাকাটাকাটির জের ধরে স্থানীয় এক পরিবহন শ্রমিক ওই কর্মকর্তাকে মারধর করেন। এ খবর বিজিবি ৯ সেক্টরের সদরদপ্তরে পৌছালে বর্ডার গার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের মারধর করেন। বিজিবি সদস্যরা বেশকয়েকটি দোকানপাট ভাংচুর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের পাল্টা হামলা করলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনার সময় বিজিবি সদস্যরা রাস্তাঘাট, এমনকি দোকানপাট বা বাড়িঘরে আশ্রয় নেয়া সাধারন মানুষের উপর লাঠিচার্জ করে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিজিবি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে ক্ষোভের মুখে পড়ে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এক পরিবহন শ্রমিকের সাথে বিজিবি কর্মকর্তার বাকবিতন্ডের জের ধরে ঘটনার সূত্রপাত হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। গুলিবিদ্ধ ৬ জনকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট খোলার অনুরোধ করে ক্ষতিপুরণ প্রদানের আশ্বাস দিয়েছেন।
এ পর্যন্ত পরিবহণ শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।