ঢাকা |
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
শ্রীমঙ্গল (মৌলভীবাজার ) প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পূর্বাশা আবাসিক এলাকায় ঢুকলেই চোখে পড়বে বিভিন্ন বাড়ীর চালে, গাছের ডালে বসে আছে বানর। পূর্বাশায় একটি বানরের অত্যাচারে এখন এলাকাবাসীও অতিষ্ঠ।এখানকার কোমলমতি শিশুরা,শিক্ষার্থীরা নিবির্ঘ্নে চলাফেরা করতে পারে না এবং ছোট ছোট শিশুদের হাতে খাবার কেড়ে নেয়। আর অতিষ্ঠ করে দিচ্ছে ব্যক্তি জীবন।
সরকারিভাবে বানরের জন্য কোনো খাবার বরাদ্দ না থাকায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে বানর খাবারের জন্য হানা দিচ্ছে। খাবার না পেলেই বাড়িতে বাড়িতে চালায় হিংস্র তাণ্ডব। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যারা বানরের হামলা-অত্যাচারের শিকার হননি। বানরের অত্যাচরের কারনে ঘরে রাখা যাচ্ছে না রান্না করা খাবারও।
এলাকাবাসী অনেকের সাথে কথা বলে জানা যায় তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সাথে এ ব্যাপারে কথা বললে ওয়ার্ড কাউন্সিলর তাদেরকে বলেন “এটা বন বিভাগের বিষয় আপনারা ওই খানে যোগাযোগ করুন”।
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে কাউন্সিলর সুদীপ বিশ্বাসের ব্যাক্তিগত মুঠোফোন নাম্বারে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায় ৷এমতাবস্থায় উপরোক্ত বিষয়গুলো থেকে পরিত্রানের জন্য সরকারী ভাবে বানর কে খাবার বরাদ্দের জন্য ও নিরাপদ আশ্রয়ে পাঠানোর জন্য জেলা ও উপজেলা প্রশাসনের সুদৃর্ষ্টি কামনা করছে এলাকাবাসী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।