শ্রীমঙ্গলে ফেইক এসপি

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

শ্রীমঙ্গলে ফেইক এসপি

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াছিন আরাফাত নামে এক ভুয়া এসপিকে আটক করা হয়েছেইয়াছিন আরাফাত (৩৫) নামক ঐ যুবক কখনও নিজেকে এডিশনাল এসপিকখনও এসপিকখনও এএসপি আবার কখনও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো২৩ অক্টোবর রোববার রাতে ভুয়া এএসপি পরিচয়দানকারী ইয়াছিন আরাফাত নামক ভুয়া এসপিকে আটক শহরের মিদাদ শপিং সিটির ব্যবসায়ীরা আটক করে থানায় সোপর্দ করেন

মিদাদ শপিং সিটির ব্যবসায়ী আমজাদ হোসেন বাচ্চু জানান, রোববার রাতে শ্রীমঙ্গল শহরের ৪০/৫০ জন ব্যবসায়ী তাকে আটক করে শ্রীমঙ্গল থানার ওসির রুমে নিয়ে যানএরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে সোমবার বিকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত নোয়াখালী জেলার চাটখিল থানার ভিমপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মকবুল আহমেদের ছেলেপুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে নিজেকে কখনো পুলিশের এএসপি, কখনো ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেসে গত ১৮ জুলাই শহরের শ্রীমঙ্গল ইন হেটেলে এএসপি পরিচয় দিয়ে রুম ভাড়া নিয়েছিলওই রাতে তার বড়ধরনের প্রতারণার খবর পেয়ে পুলিশ হেটেলে পৌঁছার আগেই সে পালিয়ে যায়তখন হোটেলে তার ভাড়া নেয়া ৩০৫নং রুম তল্লাশি করে একটি ম্যাগাজিনযুক্ত কালো রংয়ের খেলনা পিস্তল, একটি পিস্তলের কভার, বাংলাদেশ পুলিশের মনোগ্রাম সংযুক্ত গলায় ঝুলানো আইডি কার্ডের ফিতা এবং নগদ একলাখ চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ভুয়া এএসপি পরিচয়দানকারী ওই ব্যক্তিকে সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছেতার বিরুদ্ধে নোয়াখালী থানায় পর্ণগ্রাফিসহ প্রতারণার মামলা রয়েছে

এই সংবাদটি 359 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ