ঢাকা |
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬
হাবিবুর রহমান খান.শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অবহিতকরণ শীর্ষক এক সেমিনার অনুস্টিত হয়। ২৬ অক্টোবর সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব এর আয়োজনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল হক এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, এডাব কেন্দ্রীয় সদস্য কাজী আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সমন্বয়কারী কাওছার আহমদ কনক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল মান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা মুকল চন্দ্র পাল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।
ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব জেলা সম্পাদক এস এ হামিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এমসিডার নির্বাহী পরিচালক মো: তহিরুল ইসলাম মিলন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, আনোয়ার হোসেন জসিম, ইশার নির্বাহী পরিচালক প্রভা রাণী বাড়াইক ও নারী নেত্রী পারভিন চৌধুরী প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।