শ্রীমঙ্গলে নানা আয়োজনে মে দিবস পালিত

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মে ১, ২০১৭

শ্রীমঙ্গল প্রতিনিধি।

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর ১লা মে, বিশ্বব্যাপী উদযাপিত হয়। ১৮৮৬ সালে আমোরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়।

শ্রীমঙ্গলে মে দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন র‌্যালি ও আলোচনা সভা করেছে।আজ সকালে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গনে ১৪ টি শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক চিফ হুইপ ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

সভা শেষে এক বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এদিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে একটি বিশাল র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে চা শ্রমিক ইউনিয়নের উদ্দ্যেগে এক বিশাল চা শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়।

এই সংবাদটি 409 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ