শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজার প্রতিনিধি:
চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রী সেলসিয়াস।
আজ শুক্রবার সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়,৮.৫ ডিগ্রী সেলসিয়াস। এবং সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, ৮ ডিগ্রী সেলসিয়াস। গত ২/১ দিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বেশ শীত অনুভুত হতে থাকে শ্রীমঙ্গলে। রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বৃদ্বি পায়। তবে উপজেলার চা-বাগান গুলোতে শীতের তীব্রতা বেশী। শ্রীমঙ্গলে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন ছিল চারদিক। তবে সকাল ১১টা আগে আকাশে সূর্য দেখা পাওয়া যায়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সিনিয়র অবজারভার মো. হারুনুর রশীদ এসব তথ্য জানান এই তাপমাত্রা আরোও কদিন থাকতে পারে বলে তিনি জানান।

এই সংবাদটি 349 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ