শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে সাতগাঁও উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত। প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক অজয় কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মলয় চন্দ্র দাশ ও সাংবাদিক আতাউর রহমান কাজল। সঞ্চয়ের অভ্যাস শুরু হউক শৈশব থেকেই এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পেইন অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ইয়ংস্টার ব্যাংকিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষা জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে স্কুল ব্যাংকিংÑএ এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি 526 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ