ঢাকা |
প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৫টি রাম দা, ১টি ছোরা, ১টি লোহাকাটার, ১টি শাবল ও ১ টি লোহার রড উদ্ধার কওে পুলিশ।
পুলিশ সূত্র থেকে জানা যায়, ২৬ ফেব্র“য়ারী শুক্রবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজ রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত হলো কুলাউড়া উপজেলার পাবই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মজিদ মিয়া (৩৫), হাজীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জোনাব আলী ওরফে জুনাইদ (৫০), লালারচক গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে রমছু মিয়া (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের শ্রীতরতি গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (৩০)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের নামে মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।