শ্যামনগর কাশিমাড়ীতে গ্রাম পুলিশ সিরাজুলের বসত ঘরের বেহাল দশা

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৭

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:  শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে দরিদ্র গ্রাম পুলিশ সিরাজুলের বসত ঘরের বেহাল দশা। গতকাল সরজমিনে গিয়ে যানা গেছে কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা ৬নং ওয়ার্ডের আব্দুল হান্নান শেখ এর ছেলে অসহায় গ্রাম পুলিশ সিরাজুলের বসত ঘরের বেহাল দশা। গত কয়েকদিন যাবৎ প্রবল বর্ষনের কারণে

খোলার ছাউনিসহ মাটির ঘরটির একাংশ ধসেপড়েছে। জানাগেছে, কাশিমাড়ী এই অসহায় গ্রাম পুলিশ সিরাজুল তার মা, চার সন্তান, এবং স্বামী, স্ত্রী। মোট সাত সদস্যর পরিবার। এই অসহায় পরিবারের প্রধান সিরাজুল। বর্তমানে সে কাশিমাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসাবে কর্মরত। এই অল্প বেতনের চাকরিতে তার সংসার সারামাস চলতে খুব কষ্ট করে। তার উপরে ছেলে মেয়ের লেখা পড়ার খরচ যোগাতে হিমসিম খাচ্ছে। তার বড় ছেলে আক্তারুজ্জামান এবছর গোবিন্দপুর এ,এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষা দিয়ে (জিপিএ ৪.৮৭) পেয়েছ। এবং তার এক মেয়ে শাপলা খাতুন সে ২০১৭ সালে জেডিসি পরিক্ষাদেবে এবং আর দুই ছেলে ছোট্র। এদের ভরন পোশন ও লেখাপড়ার খরচ চালাতে সে বর্তমানে হিমসিম খাচ্ছে। এমন অবস্থায় গত কয়েক দিনের প্ররবল বর্ষনের ফলে তার খোলার ছাউনিসহ মাটির ঘরটি ধসে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায়ও কোন উপায় না পেয়ে বৃদ্ধ মা ও স্ত্রী সন্তান্দের নিয়ে ঝুঁকিপূর্ণ ঘরে অবস্থান করে আসছে সিরাজুল।

এব্যাপারে গ্রাম পুলিশ সেরাজুল এর সাথে কথা হলে তিনি বলেন আমি অনেক গরিব মানুষ। আমার খোলার ছাউনি মাটির ঘরে আমরা বসবাস করে আসছি কিন্তু দূঃখের কথা হলো বর্ষা হলে আমার ঘরে পানি পাড়তো আর কয়েকদিন যাবৎ ভারী বর্ষনের কারনে খোলার ছাউনি ধসে পড়ে। বর্তমানে আমরা ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছি। আমি গরিব এই ঘর সারানোর মত অর্থ যোগাড় করার সামর্থ্য আমার নেই। যদি সরকারী ভাবে কোন ঘর পাওয়া যেতে তাহলে আমরা সপরিবারে সুস্থভাবে বাস করতে পারতাম। এমন সকল কথা বলেন গ্রাম পুলিশ সিরাজুল।

এই সংবাদটি 636 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ