শেখ হাসিনার সহায়তায় সোনার পাবনা গড়া হবে – রেজাউল রহিম লাল

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭

শেখ হাসিনার সহায়তায় সোনার পাবনা গড়া হবে – রেজাউল রহিম লাল

রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। এদেরকে নৈতিক শিক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদেরকে মানবিক বোধে শিক্ষিত হতে হবে কোন প্রকার মৌলবাদী চেতনা যেন সংশ্লিষ্ঠ হতে না পারে। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মাদ্রাসা শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসছে। যার ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ভালো কর্মক্ষেত্র পাচ্ছে। দেশের উন্নয়ন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সহায়তায় সোনার পাবনা গড়া হবে।
সোমবার দুপুরে পাবনার সদর উপজেলার আরিফপুর জে ইউ এস ফাজিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসার গর্ভনিং বডির সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মাদরাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী আলী মতুজা বিশ্বাস রানা প্রমুখ।
এসময় বিজয়ীদেও মধে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি 450 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ