ঢাকা |
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৭
২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্যের আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এছাড়া নতুন ভ্যাট আইন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ধরনের সুযোগ-সুবিধা যেসব পণ্যের দেয়া হয়েছে সেগুলোর দাম কমবে।
এবারের বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হচ্ছে-
ভোজ্যতেল: ভোজ্য তেল আমদানি ও সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এতে সয়াবিনসহ অন্য ভোজ্যতেলের দাম কমতে পারে।
হাইব্রিড গাড়ি: এ ধরনের গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এ কারণে আগামীতে হাইব্রিড গাড়ির দাম কমবে।
ওষুধ: জীবন রক্ষাকারী ৯৩ ধরনের ওষুধে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ফলে এসব ওষুধের দাম কমবে।
এলপি গ্যাস সিলিন্ডার: এলপি গ্যাস সিলিন্ডারের সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। ফলে দাম কমতে পারে।
কম্পিউটার যন্ত্রাংশ: কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়া হয়েছে। এর ফলে কম্পিউটার যন্ত্রাংশের দাম কমবে।
আঠা: কাঠসহ অন্য তৈজসপত্র জোড়া দেয়ার কাজে ব্যবহৃত আঠার দাম কমবে। কারণ এর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে বাজেটে।
এছাড়া ফ্যারো সিলিকন, ক্রুড মিকা, ইনগট, টেলকম পাউডার, সয়াবিন মিল, ৫ হাজার লিটারের নিচের এলডি গ্যাস সিলিন্ডারের দাম কমবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।