ঢাকা |
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮
স্টাফ রিপোর্টারঃ অনেক চড়াই উৎরাই পেরিয়ে প্রায় ১৬ বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে লাতু ট্রেন চালুর কাজ। জানা যায়- শাহবাজপুর কাকড়ি পুল এলাকা থেকে পুরনো রেল লাইন সংস্কার কাজ গত সপ্তাহে শুরু হয়েছে। ১৮৯৬ সালে চালু হয়েছিল লাতুর ট্রেন। সে সময় করিমগঞ্জ – লাতু–- কুলাউড়া জংশন সংযোগ ছিল লাতুর ট্রেনের।

দেশ ভাগের পর শাহবাজপুর-কুলাউড়া প্রায় ৩২ বছর বড়লেখা- জুড়ি – কুলাউড়া -বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলার মানুষের জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল লাতুর ট্রেন। লোকসান দেখিয়ে ২০০২ সালে ট্রেনটি বন্ধ করে দেয়া হয়। ২০০৮ সালে সাংসদ শাহাব উদ্দিন ট্রেনটি চালুর প্রতিশ্রুতি দেন।
২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা সফরকালে স্থানীয় শাহাব উদ্দিন এম.পি’র দাবীর প্রেক্ষিতে ট্রেন চালুর ঘোষনা দেন। ২০১৫ সালে একনেকে ৬৭৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন হয়। ২ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
রেল চালুর কাজ শুরু হওয়ায় বড়লেখা – শাহবাজপুর – জুড়ি – বিয়ানীবাজার সহ কয়েক উপজেলার মানুষ অনেক খুশী। এজন্য আনন্দ প্রকাশ করেছেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক সহ শাহবাজপুর বড়লেখার গণ্যমান্য ব্যক্তিবর্গ । তারা সকলেই হুইপ শাহাব উদ্দিন এম.পি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।