শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগীতা ২০১৮’র সিলেট জেলা পর্যায়ে বিয়ানীবাজার উপজেলার সাফল্য

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮

শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগীতা ২০১৮’র সিলেট জেলা পর্যায়ে বিয়ানীবাজার উপজেলার সাফল্য

শেখ মুযযাম্মিল হোসেন শুভঃ শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগীতা ২০১৮’র সিলেট জেলা পর্যায়ে বিয়ানীবাজার উপজেলার প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভাবনীয় সাফল্যতা অর্জন করে।

ছয়টি স্তরে অংশগ্রহণ করে পাঁচটিতে প্রথম স্থান এবং একটিতে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করে বিয়ানীবাজার উপজেলার প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

প্রাথমিক স্তরে প্রথম স্থান অর্জন করে তিলপাড়া ইউনিয়নের সানেশ্বর প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে দ্বিতীয় স্থান অর্জন করে পিএইচজি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিয়ানীবাজার সরকারি কলেজ, মাদ্রাসা বিভাগের ইবতেদায়ী  (প্রাথমিক) স্তরে শ্রেষ্ঠস্থান অর্জন করে বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, মাধ্যমিক (দাখিল) স্তরে শ্রেষ্টস্থান অর্জন করে মাথিউরা ইউনিয়নাধীন জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক (আলিম) স্তরে শ্রেষ্ঠস্থান অর্জন করে দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা।

আগামী ৮ই মার্চ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এই সংবাদটি 670 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ