ঢাকা |
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুদের শিক্ষাকে আনন্দময় করতে হবে। তাহলে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে এবং সেই শিক্ষাটা মনে থাকবে। তবে তাদের ভয় দেখিয়ে শেখানো যাবে না। এছাড়া ২০২৫ সালের মধ্যে দেশের সব ক্লাসরুম ডিজিটালাইজড করা হবে।
দীপু মনি বলেন, ‘আমাদের এখন হাতে হাতে মোবাইল ফোন। ইন্টারনেট গ্রাহক ১৩ কোটির মতো। যদি এই ডিভাইসের মাধ্যমে কিছু শেখা যায়, নিজের ব্রেইন ডেভেলপ হয়, পড়াশোনা করা যায়, তাহলে সেটা আসক্তি না। এক্ষেত্রে কোনো অ্যাপ যেন আমাদের আসক্তির দিকে নিয়ে না যায়, সেটা আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলতে পারে। অ্যাপ দুটি শিশুদের শেখা ও জানাকে আরও সহজ করে তুলবে।
তিনি আরও বলেন, আমরা যা বলি সব সময় তা বোঝাতে পারি না। এই অ্যাপস হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। এটার মাধ্যমে আমরা যা বলব, সেটা যাতে ভালোভাবে বোঝাতে পারি বা বুঝতে পারি, অ্যাপসটা সেই কাজ করবে। আমাদের ভাবতে শিখতে হবে, সূক্ষ্ম চিন্তা করতে পারাটা জরুরি, সব কিছু শিখতে হলে বই থেকে যেমনি শিখব, এর পাশাপাশি এই অ্যাপসগুলোর মাধ্যমেও আমরা শিখব।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই ডিজিটাল যুগের চাহিদা মেটাতে ও শিক্ষার্থীদের কৌতূহল ধরে রাখতে শিক্ষার্থীদের জানা ও শেখার মাধ্যম হতে হবে মহাকাশের মতো বিস্তৃত, সহজ ও আনন্দময়। আমার বিশ্বাস, শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ও তরুণ প্রজন্ম এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের দিকে।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, স্বপ্নের নির্বাহী পরিচালক হাসান নাসির ও প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।