শিক্ষামন্ত্রীর পরশে আলোকিত হচ্ছে পূর্ব মুড়িয়া

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৬

শিক্ষামন্ত্রীর পরশে আলোকিত হচ্ছে পূর্ব মুড়িয়া

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২২,২৩ ও ২৪ তিন দিনের সফর কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল শনিবার পূর্ব মুড়িয়া এলাকায় আসছেন। জানা যায়-সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মন্ত্রী শনিবার সকাল ১০ ঘটিকায় পাথারীপাড়া -সারপার গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে শনিবারের কর্মসূচী শুরু করবেন। এরপর বিয়ানীবাজার সারপার জিসি নয়াগ্রাম- সিলেটিপাড়া আরএইচডি গজুকাটা রাস্তার ১০টি কালভার্ট ও পাকাকরন কাজের উদ্বোধন করবেন। ১১টায় পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শিক্ষামন্ত্রীর আগমণে ছাত্র-ছাত্রী শিক্ষকসহ বিয়নীবাজারের সীমান্তবর্তী পূর্ব মুড়িয়া এলাকার সর্বস্তরের জনগন আনন্দিত ও উদ্বেলিত। ব্যানার,ফেষ্টুন ইত্যাদি দিয়ে শিক্ষামন্ত্রীর আগমণে শুভেচ্ছা জানানোর প্রস্তুতির খবর পাওয়া গেছে। শিক্ষামন্ত্রীর পরশে আলাকিত হচ্ছে পূর্ব মুড়িয়া । শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তা ঘাট সংস্কারে মন্ত্রীর ব্যাপক উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। বিশেষত সারপার থেকে গজুকাটা রাস্তা বড়লেখা উপজেলা তথা পূর্বাঞ্চলের মানুষের জন্য বিভাগীয় শহর সিলেট যাতায়াতে অত্যন্ত স্বল্প সময়ে সহজতর হবে বলে সর্বস্তরের জনগন অভিমত ব্যক্ত করেছেন। এছাড়া শিক্ষামন্ত্রীর পরশে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া সারপার তথা পূর্ব মুড়িয়া বাসীর অতি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার অনুমতি ও স্বীকৃতি লাভের কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে অচিরেই নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিও ভূক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি 1043 বার পঠিত হয়েছে