ঢাকা |
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৭
মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখার নেতৃবৃন্দ। দাবি আদায়ের লক্ষ্য বাস্তবায়নে সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। প্রয়োজনে সারা দেশের শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। সেই সমাবেশে শিক্ষকদের গণস্বাক্ষর এবং মানবন্ধন কর্মসূচিও পালিত হবে।
৩ আগস্ট বৃহস্পতিবার বিয়ানীবাজার কেন্দ্রীয় বিদ্যাপীঠ পিএইচজি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এসব দাবি ও কর্মসূচি তুলে ধরেছেন সমিতির সভাপতি মু. মজির উদ্দিন আনসার মাস্টার।
মু. মজির উদ্দিন আনসার মাস্টার বলেন, প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হলে মাধ্যমিক স্তরের শিক্ষার মান আরও উন্নত হতো। বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করতে হবে। এছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানেরও দাবি করেন তিনি।
সমিতির নেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণ ছাড়া অন্য কোন লোভনীয় দাবীতে আমরা নেই। আমাদের এক দফা-এক দাবী “জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই”।
অনুষ্ঠিত সভায় মু. মজির উদ্দিন আনসার মাস্টারের সভাপতিত্বে ও সমিতির অতিরিক্ত সচিব খালেদ আহমদ-এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহসভাপতি মু. জালাল উদ্দিন, খলিল চৌধুরী এ বি নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, মাথিউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, কসবা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আব্দুল আহাদ, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্র.শি. মু.আব্দুদ দাইয়ান, শিক্ষক সমীরণ দাস প্রমুখ। উপস্থিত ছিলেন দক্ষিণ মূড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্র.শি. আব্দুল মালিক, বিয়ানীবাজার বালিকা বিদ্যালয়ের প্র.শি. জিয়া উদ্দিন আহমদ, লাউতা উচ্চ বিদ্যালয়ের প্র.শি. সাহাব উদ্দিন, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্র.শি. নজরুল হক, নালবহর উচ্চ বিদ্যালয়ের প্র.শি. মঞ্জুরুল হক, কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্র.শি. নিজাম উদ্দিন প্রমুখ। (বিজ্ঞপ্তি)
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।