শান্তিপূর্ণ ভাবে বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬

শান্তিপূর্ণ ভাবে বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

কঠোর নিরাপত্তা এবং ক্যাম্পাসে ব্যাপক পুলিশের উপস্থিতি  বিয়ানীবাজার সরকারী কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টশন ক্লাস সম্পন্ন হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, হাজার খানেক শিক্ষার্থী কলেজ জীবনের প্রথম ক্লাসে অংশ নেয়। ওরিয়েন্টেশন ক্লাস চারভাগে গ্রহণ করেন কর্তৃপক্ষ। মানবিকের শিক্ষার্থীরা ক্রমানুশানের দুইভাগে এবং বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুইভাগে ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেন। সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়।

নিরাপত্তার বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে সর্তক থাকা আমাদের দায়িত্ব। এতে কলেজ প্রশাসন, ছাত্র সংগঠন ও রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা আমাদের সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় নির্বিঘ্নে সব কিছু সম্পন্ন হয়েছে।
কলেজ অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ বলেন, অনুকুল পরিবেশেই ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। এতে ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট সহযোগিতা করেছেন। কলেজ প্রশাসন সবার কাছে কৃতজ্ঞ।
ছবি:সোহান আহমদ

এই সংবাদটি 489 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ