ঢাকা |
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮
রেদোয়ান জনি, মিরসরাইঃ
বরাবরের ন্যায় আজ (বৃহষ্পতিবার) ২৩ আগস্ট ঈদুল আযহার পরদিন শান্তিনীড় কার্যালয়ে সন্ধ্যার পর থেকে ঘরোয়া পরিবেশে সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পৃষ্ঠপোষক সংবর্ধনা সম্পন্ন হয়।
সমবেত জাতীয় সংগীতের পরে শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত শান্তিনীড় উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ীদের স্ব-স্ব পরিবেশনায় মুখর হয়ে উঠে জমকালো আড্ডা।
আড্ডায় উপস্থিত ছিলেন শান্তিনীড় পৃষ্ঠপোষক সদস্য ও কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগ কক্সবাজারের বিভাগীয় কর্মকর্তা মো: কামরুল ইসলাম চৌধুরী, শান্তিনীড় পৃষ্ঠপোষক বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, শান্তিনীড় পৃষ্ঠপোষক মীর্জা জসীম উদ্দিন, কক্সবাজারস্থ মীরসরাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শান্তিনীড় পৃষ্ঠপোষক দেলোয়ার হোসেন, শান্তিনীড় পৃষ্ঠপোষক আল-কোরাইশী ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক কুয়েত প্রবাসী আবুল খায়ের সেলিম, শান্তিনীড় পৃষ্ঠপোষক ইউএ প্রবাসী ব্যবসায়ী এম.এ তাহের ভূইয়া, শান্তিনীড় পৃষ্ঠপোষক ইউএই প্রবাসী সেন্ড মেরিন রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার জাফর উল্ল্যাহ, শান্তিনীড় পৃষ্ঠপোষক মো: আনোয়ার হোসেন, শান্তিনীড় পৃষ্ঠপোষক আনিছুর রহমান ফরহাদ, ইউএই প্রবাসী আবুরহাট বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক আলাউদ্দিন আলো, ধুমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি জাফর উদ্দিন, মীরসরাই পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন, কবি ও চিকিৎসক দাউদুল ইসলাম প্রমুখ ।
আড্ডায় গান-কৌতুক-সংলাপ-ধারাভাষ্যসহ বিভিন্ন জমকালো পরিবেশন করেন মতিলাল, সাংবাদিক আবু সুফিয়ান, আক্তারুজ্জামান, রুমা চৌধুরী, সাইদুল ইসলাম, নবাব সিরাজুদ্দৌলা, দাউদুল ইসলাম, দেলােয়ার হোসেনসহ উপস্থিত অনেকেই।
এসময় শান্তিনীড়ের নবাগত ৫ প্রবাসী পৃষ্ঠপোষক সদস্যকে শান্তিনীড় পৃষ্ঠপোষক সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আড্ডায় আরো উপস্থিত ছিলেন শান্তিনীড়ের সহসভাপতি মুহাম্মদ দিদারুল আলম, শিক্ষা সম্পাদক মৃদুল দাশ, শান্তিনীড় সদস্য সাইদুল ইসলাম, ইসমাঈল হোসেন খোকন, আবু বক্বর ছিদ্দিক রিশাত, আলী জাবের, মো: ইউসুফ, জামাল উদ্দিন শাহিন, মো: সাইদুল ইসলাম, মো: ইদ্রিস, মো: ইলিয়াছ, হারুন অর রশিদ, আবদুর রহিম বিশ্বাস, রিপন, আজিম, আহসানুল করিম, মো: নুরুল আজিমসহ অন্যান্য শুভানুধ্যায়ীরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।