ঢাকা |
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এর লাউয়াছড়ার বন পরিদর্শনে আছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিউট অফ ফরেস্ট্রি এন্ড অ্যানভারাম্যান্টাল সাইন্সের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ১৭ আগষ্ট বুধবার সকালে লাউয়াছড়া বন পরির্দশন করেছেন।
লাউয়াছড়া বন পরির্দশনকালে তারা বলেছেন- প্রাকৃতিক বন নানাভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে, তাই এখনই দৃঢ় পদক্ষেপ নেয়া উচিত। বনের ভিতরে আধুনিক শৃংখলা বাদ দিতে হবে, বনকে তার প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে যাবার সুযোগ করে দিতে হবে নয়তো বন বলে কিছু থাকবে না।
তারা বলেন- বনের ভিতর দিয়ে রেল সড়ক নির্মাণের মাধ্যমে ই লাউয়াছড়ার আসল ক্ষতিটি করা হয়েছে এখন সময় এসেছে রেলপথ সরিয়ে নেবার আর রেল চলাচল নির্বিঘেœ করার নামে একটি গাছও কাটা যাবে না! অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মুজাফার হোসাইন, সহকারি অধ্যাপক আক্তার হোসাইন।
এ সময়ে তাদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া এবং সহ-সদস্য সচিব পংকজ ঠাকুর। মত বিনিময়ে শিক্ষার্থীরা বলেন- আমরা স্যারদের কাছ থেকে যে বনের কথা শুনে এসেছি সেখানে এ বন নেই,বনের ভিতরে ব্রিজ,আধুনিক স্থাপনা।
বিদ্যুৎতিক সংযোগ ও রেল লাইন এসব তো বনের সাথে যায় না তার সাথে যদি গাছকাটাও চলে তাহলে আগামিতে শিক্ষার্থীরা এ বনে এসে কিছু ই শেখার বা দেখার থাকবে না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।