লন্ডনে মেয়র আনিসুল হকের জানাজায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭

লন্ডন (যুক্তরাজ্য), ১ ডিসেম্বর :

আজ শুক্রবার বাদ জুমা সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন, পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, যুক্তরাজ্যে বসবাসরত মরহুমের অসংখ্য শুভাকাক্সক্ষী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের মরদেহ আজ (শুক্রবার) ০১ ডিসেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০০২ যোগে ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আগামীকাল শনিবার (০২ ডিসেম্বর ২০১৭ তারিখে) ঢাকায় পৌঁছবে।

এই সংবাদটি 730 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ