রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের বিক্ষোভ 

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬

রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের বিক্ষোভ 
.
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ :মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে ও বিশ্বব্যাপি মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিস।শুক্রবার বাদ জুম্মা উপজেলা চৌমুহনী মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে চৌমুহনীতে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা সহ সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মাষ্টার নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, পৌর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা একরামুল হক চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা সুলেমান আহমদ, এম এস রহমান, মাহতাব উদ্দিন খাঁন, পৌর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল খায়ের, বায়তুলমাল সম্পাদক মাওলানা শফি আহমদ সেলিম, সহ বায়তুলমাল সম্পাদক হাফিজ আব্দুল গফুর, ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, জসিম বিন ফয়জু, সাদিকুর রহমান, মঞ্জুর আহমদ, ফরহাদ আহমদ, এমাদ উদ্দিন, সালমান আহমদ, রুহুল আমীন, ওলিউর রহমান, সাইফুর রহমান সয়েফ, নুরুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রতিবেশী দেশ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা- নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধ করে তাদের নাগরকি অধিকার ফিরিয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য জাতিসংঘ আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা ও ওআইসির প্রতি আহবান জানান।
এদিকে আজ বাদ জুমা উপজেলার ঢাকাদক্ষিণ বাজারেও তাওহীদি জনতা রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।

এই সংবাদটি 469 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ