ঢাকা |
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স খবর দিচ্ছে, চুরি হওয়া আট কোটি ১০ লক্ষ ডলার উদ্ধারে ফেডারেল রিজার্ভ এবং সুইফ্ট মানি ট্রান্সফার সিস্টেমের বিরুদ্ধে মামলা না করে, বাংলাদেশ ব্যাংক তাদের সাহায্য চাইবে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহাকে উদ্ধৃত করে রয়টার্স এই খবর দিয়েছে।
কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, ঐ মুখপাত্র তা ব্যাখ্যা করেননি বলে খবরে বলা হয়েছে।
রয়টার্স বলছে, নিউ ইয়র্ক ফেড এবং সুইফ্টের ভুলের ফলে বাংলাদেশ ব্যাংক হুমকির মুখে পড়েছে, এই যুক্তি নিয়ে বাংলাদেশ ব্যাংক মামলা করার প্রস্তুতি নিচ্ছিল।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন মঙ্গলবার বাংলাদেশের কর্মকর্তারা নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ এবং সু্ইফ্টের কর্মকর্তাদের সাথে বৈঠক শুরু করছেন।
গত ফেব্রুয়ারি মাসে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডালের রিজার্ভ থেকে সুইফটের মাধ্যমে ঐ অর্থ হাতিয়ে নেয়।
ঐ অর্থ পরে ফিলিপাইনে পাচার করা হয়।

এর আগে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় সেখানকার রিজাল ব্যাংককে দুই কোটি ১০ লক্ষ ডলার জরিমানা করেছে।
বার্তা সংস্থা রয়টার্স ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিকে উদ্ধৃত করে বলেছে, এটিই তাদের সবচেয়ে বড় ধরনের জরিমানার ঘটনা।
অন্যদিকে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) বলেছে, তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা পরিশোধ করবে।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের জমা করা আট কোটি ১০ লক্ষ ডলার চুরির ঘটনার সাথে জড়িতরা রিজাল ব্যাংককেই চ্যানেল হিসেবে ব্যবহার করেছিলো।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।