রাস্তা যেন পুকুর ! দেখার কেউ নেই

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

রাস্তা যেন পুকুর ! দেখার কেউ নেই

ফয়জুল হক শিমুল:
রাস্তা যেন পুকুরে পরিণিত হয়েছে। পুকুর পাড়ের কাদা যেমন হাটু পর্যন্ত গেড়ে যায় তেমনি অবস্থা বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দাসের বাজারের বর্ণি, ফকির বাজারে যাত্রা মুখে। এলাকার জনপ্রতিনিধি, মেম্বার-চেয়ারম্যানদের কাজ কি? বা তারা জনপ্রতিনিধিত্ব কতটুকু করছেন এ প্রশ্ন ভাবিয়ে তুলে যাত্রী সাধারণকে। সচেতন মহলের প্রশ্ন দুই ইউনিয়নের চেয়ারম্যানরা কি নাকে রুমাল ও চোঁখে চশমা পরে আছেন। সময়চিত্র পত্রিকায় প্রিন্ট ভার্সনে প্রায় বছর খানেক পূর্বে ঐ স্থানের একটি ছবি ছাপা হয়েছিল । প্রায় ১ বছর অতিবাহিত হলেও এখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বা লাগব হয়নি তাদের দূর্ভোগ। ভোক্তভোগীরা জানিয়েছেন প্রতিদিন এলাকার হাজার হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে দূর্ভোগের শিকার । এ ব্যাপারে সংশ্লিষ্টদের কোন মাথাব্যথা নেই। নেই তাদের দূর্ভোগ লাগবে ব্যবস্থা নেয়ার কেউ। দেখার কেউ নেই ।

এই সংবাদটি 834 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ