বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদ্যযাপন উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে চলছে সাজ সাজ রব।আগামী ২৫শে বৈশাখ (৮মে)রাষ্ট্রীয় ভাবে পতিসরে কবির ১৫৬তম জন্মানুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের উপস্থিত থাকার কথা । রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে গতবুধবার পতিসর পরিদর্শনে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। ঐদিন বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে পতিসর আসেন। এ সময় তাঁর সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড.মোঃ ইব্রাহিম হোসেন ও প্রতœতত্ব অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন। সংস্কৃতিন্ত্রী আসাদুজ্জামান নুর দুপুর ১২টায় পতিসর বঙ্গবন্ধু স্মৃতি নীড় ডাক বাংলায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসনের সাথে একমত বিনিময় সভা করেন। মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেলহক বিপিএম, পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান, প্রতœতত্ব অধিদপ্তরের রাজশাহী-রংপুর এরিয়া পরিচালক,নাহিদ সুলতানা, সহকারী কমিশনার ভ’মি, আত্রাই, নওগাঁ জয়া মারীয়া পেরেরা, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান,আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি) বদরুদ্দোজ্জা সরকার, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই মডেল প্রেস ক্লাবের সভাপতি ও পদ্মাটিভি নওগাঁ জেলা প্রতিনিধি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান (মনিয়ারী ইউপি) আল্লামা-শেরই বিপ্লব, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক,বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা সহসকল ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
সরজমিনে গতকাল শুক্রবার সকালে জানা যায়, আগামী ২৫শে বৈশাখ পতিসরে বিশ^কবি রবী ঠাকুরের ১৫৬তম জন্মানুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসন ওউপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশ^ কবি রবী ঠাকুরের ১৫৬তম জন্ম জয়ন্তির আলোচনা সমাবেশ। রাষ্ট্র প্রধানকে বরণ করতে কমতি রাখছেনা আত্রাই-রাণীনগর উপজেলা বাসী। জেলা প্রশাসন ও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্বাব্য যাতায়াতের রাস্তাগুলোতে চলছে সংস্কারের কাজ। তৈরী হচ্ছে এযাবৎ কালের সর্ববৃহত আলোচনা মঞ্চের প্যান্ডেল। ময়লা আবর্জনায় ঢেকে থাকা মানুষ চলাচলের অযোগ্য রাস্তাগুলোও হাতের স্পর্শ পেয়েছে। পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থার গতি এসেছে।
মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে বসে নেই উপজেলা আওয়ামীলীগের রাজনৈতিক নেতাকর্মীরাও। তাদের সংঙ্গে তাল মিরিয়ে সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো একযোগে বিশ^ কবি রবী ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তীর আলোচনা সভা সফল করার প্রস্তুতিও নিয়েছে।
নিরাপত্তার বিষয়ে প্রসাশন ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে বৈঠক করেছে। নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুরো আত্রাই উপজেলার পতিসরের রবী ঠাকুরের কুঠি বাড়ি। সম্ভাব্য ভেন্যুগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলা ও উপজেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাগন নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যপালনে রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন। দলীয় লোকজনের মধ্যে চলছে শোডাউনের প্রস্তুতি।
এদিকে নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয় আগামী ২৫ শে বৈশাখে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আগমন করবেন। এবং অনুষ্ঠান শেষে মহামান্য রাষ্ট্রপতি আত্রাই উপজেলা ত্যাগ করবেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম.পিপিএম জানান, মহামান্য রাষ্ট্রপতির আত্রাইয়ের পতিসর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে আত্রাই উপজেলাকে।
এদিকে রাষ্ট্রপতি.র আত্রাই পতিসর আগমন উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব,ঢাকা,কার্য নির্বাহী কমিটির সদস্য, আত্রাই উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও পদ্মা টিভি নওগাঁ প্রতিনিধি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।