ঢাকা |
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫
মাধবপুর থেকে সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশিমপুর গ্রামে আদালতের রায় পাওয়ার পরও নিজ জমিতে প্রবেশ করতে না পারার অভিযোগ উঠেছে সিরাজ মিয়া পরিবারের পক্ষ থেকে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার জানায়, মো. সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত সিরাজ মিয়ার পক্ষে রায় ঘোষণা করেন। এরপর উচ্ছেদ মামলাতেও আদালত সিরাজ মিয়া ও মো. জালাল মিয়ার নামে জায়গাটি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রশাসন উপস্থিত থেকে জায়গাটি বুঝিয়ে দেওয়ার কাজ সম্পন্ন করে বলে দাবি তাদের।
তবে সিরাজ মিয়া অভিযোগ করে বলেন,
“আইনের মাধ্যমে জায়গা বুঝে পাওয়ার পরও মনিদ্র রই দাসের লোকজন আমাদের সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। বরং গ্রাম পুলিশ লিয়াকত আলীকে সাথে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।”
এ ঘটনায় তারা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
অন্যদিকে, মনিদ্র রই দাসের পরিবারের সদস্য নেপাল রবি দাস জানান,
“আমার দাদা একজনের কাছ থেকে জায়গাটি ক্রয় করেছিলেন। দাদা মারা যাওয়ার পর মামলার কার্যক্রম চালিয়ে যেতে না পারায় রায় সিরাজ মিয়ার পক্ষে গেছে। তবে আমরা রায়ের বিরুদ্ধে স্থগিত চেয়ে আপিল করেছি এবং নতুন করে মামলা করেছি।”
এ বিষয়ে যোগাযোগের জন্য চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
৩ নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন বলেন,
“আদালত যেহেতু সিরাজ মিয়ার পক্ষে রায় দিয়েছেন, সেহেতু জায়গার বর্তমান বৈধ মালিক সিরাজ মিয়া গং।”
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি—আদালতের রায় কার্যকর এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আরও ভূমিকা প্রয়োজন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।