রাজশাহী অঞ্চলে মৌসুমের প্রথম কালবৈশাখি ।। আম-সহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৭

রাজশাহী অঞ্চলে মৌসুমের প্রথম কালবৈশাখি ।। আম-সহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা

রাজশাহী বিভাগীয় চীফ:
রাজশাহী অঞ্চলে মৌসুমের প্রথম কালবৈশাখি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার পৌনে ৬টা থেকে প্রায় আধাঘন্টা ব্যাপী ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝাড়ি বৃষ্টিপাত হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, মাঝাড়ি বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখির ঝড় হয়েছে। প্রায় আধাঘণ্টায় ২২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহী অঞ্চলে। বৃষ্টিপাত ও ঝড়োহাওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে এ বৃষ্টিপাতে উঠতি আলু, মশুর, ভুট্টা ও রবিশষ্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
এদিকে বৃষ্টিপাতের কারণে রাজশাহী নগরীর নিম্ননাঞ্চল হিসেবে পরিচিত উপশহর, কোর্ট এলাকার লক্ষীপুর, গুড়িপাড়া, হড়গ্রাম ও কাজলা এলাকায় সড়কে পানি উঠে যায়। দীঘীদিন ধরে ড্রেন পরিস্কার না করায় ড্রেন উপচে পানি জমে যায় বিভিন্ন সড়কে। ছুটির দিনের বিকেলে হঠাৎ বৃষ্টিপাতে ঘর থেকে বের হওয়া মানুষ জন পড়েন বিপাকে।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের একজন পর্যবেক্ষক জানান, রাজশাহীতে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছিলো। পৌনে ৬টার দিকে মাঝাড়ি ধরনের বৃষ্টিপাত ও কালবৈশাখির ঝড় বয়ে যায়। এটি এ মৌসুমের প্রথম বৃষ্টিপাত ও কালবৈশাখি।
জেলার পবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জুরে মওলা জানান, এ বৃষ্টিপাতে মাঠের উঠতি আলুসহ রবিশষ্যের কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া আমের মুকুল ঝরে ক্ষতির কারণ হতে পারে।

এই সংবাদটি 618 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ