ঢাকা |
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
এবারের পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহীতে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্নে, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যেসব স্থানে বৈশাখের অনুষ্ঠান হবে সেসব এলাকায় ও বিনোদন কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আরএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলে সর্বদা সাদা পোষাকে পুলিশের নজরদারী থাকবে। আর নববর্ষের অনুষ্ঠান নির্বিঘœ, নিরাপদ এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পুলিশের বিভিন্ন পরামর্শ নগরীজুড়ে মাইকিং করা হচ্ছে।
মাইকে পুলিশ ঘোষণা দিচ্ছে, পুলিশের অনুমতি সাপেক্ষে উন্মক্ত স্থানে পহেলা বৈশাখে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। তবে সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। বৈশাখীর মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা অন্য কোনো অনুষ্ঠানে ভুভুজেলাসহ বিরক্তিকর শব্দ সৃষ্টিকারী বাদ্যযন্ত্র না বাজানোর জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
পুলিশের ঘোষণা অনুযায়ী, মঙ্গল শোভাযাত্রাসহ সব বৈশাখী অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা ব্যাগ, অস্ত্র, ছুরি, কাঁচি, পটকা, দাহ্য পদার্থ, ক্ষয়কারক তরল, ব্লেড, নেইল কাটার, দিয়াশলাই, গ্যাস লাইটার বা অনুরূপ কোন বস্তু বহন করতে পারবেন না। তাছাড়া নিনজের পরিচয় গোপন করা যায় এমন কোনো মুখোশও কেউ পরিধান করতে পারবেন না।
পুলিশ বলছে, পহেলা বৈশাখের দিন রাজশাহীতে মোটরসাইকেলে চালক তার স্ত্রী বা সন্তান ছাড়া অন্য কোনো আরোহী বহন করতে পারবেন না। আশেপাশে বা দৃষ্টিসীমায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা সন্দেহজনক বস্তু দৃষ্টিগোচর হলে তা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।