রাজশাহীতে বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাত, নিহত ১

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭

রাজশাহীতে বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাত, নিহত ১

রাজশাহী বিভাগীয় প্রধান :
রাজশাহীর গোদাগাড়ীতে বৃষ্টিপাত ছাড়াই বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ইউসুফ আলী ওরফে রাজু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা গোলাম রাব্বানীও (৪৫) আহত হয়েছেন। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেন জানান, হতাহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর গ্রামে। গোদাগাড়ীর মিরপুর গ্রামের জমিতে তাদের মসুর ডাল বোপন করা আছে। দুপুরে তারা বাবা-ছেলে জমি থেকে মসুর ডাল তুলছিলেন। ওই সময় বৃষ্টিপাত না হলেও হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হন।
এ ঘটনার পর স্থানীয়রা তাদের দু’জনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি।

এই সংবাদটি 709 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ